ড্রাই হানি চিলি ফিস (Honey glazed dry chilli fish recipe in Bengali)

#মাছের রেসিপি
মাছের যে কোনো রান্নাই আমাদের বাঙালিদের কাছে অমৃত সমান, আর সেটা যদি একটু চাইনিজ স্টাইলে টক, ঝাল, মিষ্টি করে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। তাই আজ পরিবেশন করছি চটপটা হানি চিলি ফিস।

রান্নার নির্দেশ
- 1
১টা বাটিতে কিউব করে কাটা মাছ নিয়ে একে একে দিতে হবে সয়া সস, গোল মরিচ গুঁড়ো, ১টা ডিম, আদা-রসুন বাটা, লংকা গুঁড়ো, নুন। একসাথে সব কিছু মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১৫ মিনিট।
- 2
১৫ মিনিট পরে ভাজার আগে ওই ম্যারিনেশানের মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে সাদা তেলে লাল করে ভাজতে হবে।
- 3
মাছ ভাজার তেলের মধ্যে এবার দিতে হবে রসুন কুচি আর কাঁচালঙ্কা কুচি।
- 4
রসুন ভাজার সুগন্ধ বেরোলে ওর মধ্যে দিতে হবে কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপ্সিকাম।
- 5
আঁচ বাড়িয়ে খানিকক্ষণ রান্না করে এবার দিতে হবে চিলি সস, টমেটো সস আর সয়া সস।
- 6
এবার এর মধ্যে দিতে হবে ভেজে রাখা মাছের কিউব গুলো।
- 7
সবকিছু একসাথে মিশে গেলে নামানোর আগে ওপর থেকে দিতে হবে মধু। এতে রান্নার স্বাদের সাথে আসবে গ্ল্যামারও।
- 8
এরপর রান্নাটি নামিয়ে গরম গরম ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন টক ঝাল মিষ্টি হানি চিলি ফিস।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)