চিতল মাছের মুইঠ্যা(Chitol machher muithya recipe in bengali)

#ebook 2
জামাইষষ্ঠী বলে কথা ঠিক মত জামাই আদর না করলে হয়!চিতলের কাটা বেছে খেতে হলে এক কান্ডই হবে, তাই এই ব্যবস্থা করা হল।"চিতল মাছের মুইঠ্যা, গরম ভাতে দুইটা"
জামাই এর আলাদা প্লেটে আছে।
চিতল মাছের মুইঠ্যা(Chitol machher muithya recipe in bengali)
#ebook 2
জামাইষষ্ঠী বলে কথা ঠিক মত জামাই আদর না করলে হয়!চিতলের কাটা বেছে খেতে হলে এক কান্ডই হবে, তাই এই ব্যবস্থা করা হল।"চিতল মাছের মুইঠ্যা, গরম ভাতে দুইটা"
জামাই এর আলাদা প্লেটে আছে।
রান্নার নির্দেশ
- 1
মাছের কাটা ছাড়িয়ে খুব অল্প পরিমাণ নুন, হলুদ, সিদ্ধ আলু ও কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। একটি কড়াই এ পরিমাণ মত জলে আধ চামচ নুন দিয়ে ফুটতে দিতে হবে।এবার হাতের মুঠোয় করে মাছের গোল্লা করে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিতে হবে।মিনিট দশ গোল্লাগুলি ফুটিয়ে নিতে হবে।তার পর জল থেকে তুলে নিতে হবে জল ঝরিয়ে।
- 2
এখন ছোট করে ছুরি দিয়ে কেটে নিলাম মুইঠ্যাগুলি। কড়াই এ তেল গরম করে কম আঁচে ভেজে নিলাম।হালকা রঙ ধরলে মুইঠ্যা তুলে নিলাম।
- 3
ঐ তেলের মধ্যে জিরে, ছোট এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম।এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম।টমেটো, পেঁয়াজ, রসুন এর মিশ্রণ এবং নুন, হলুদ, লঙ্কা গুড়ো,কাশ্মীরি লঙ্কা গুড়ো,ধনে গুড়ো, জিরে গুড়ো, গরম মসলা গুড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। মসলা তেল ছাড়লে অল্প জল দিলাম।
- 4
ফুটে উঠলে মুইঠ্যাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম।মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।সামান্য চিনি দিয়ে দিলাম, একেবারে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিলাম।
- 5
গরম ভাতের সঙ্গে চিতল মাছের এই পদটি হলে আর কি চাই।তার উপর কাঁটা বাছার ঝামেলা নাই,–আহা কি আনন্দ!
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (12)