কাতলা মাছের চপ (katla macher chop recipe in Bengali)

Oindrila Rudra @cook_21452111
কাতলা মাছের চপ (katla macher chop recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সেদ্ধ মাছ কাঁটা ছাড়িয়ে রাখতে হবে।এবার একটা করাই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে।পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে এতে আদা রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা,নুন হলুদ,ধনে জিরে গুঁড়ো লংকার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিতে হবে।
- 2
মাছ বেশ কষে এলে এতে সেদ্ধ আলু দিয়ে একটা টাইট মন্ড তৈরি করতে হবে।এই সময় গরম মসলা দিতে হবে।
- 3
এবার একটা পাত্রে ডিম অল্প লবণ দিয়ে গুলি রাখতে হবে। মাছের মন্ড ঠান্ডা হলে তার থেকে এক মুঠো নিয়ে লম্বাটে শেপ দিয়ে ডিমের গোলায় চুবিয়ে পাউরুটির গুঁড়োয় গড়িয়ে নিতে হবে এই পদ্ধতি দুবার করতে হবে। আর ফ্রিজে 30 মিনিট রেখে ঠান্ডা করতে হবে। এরপর সাদা তেলে ভেজে গরম গরম সার্ভ করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13541808



মন্তব্যগুলি (4)