চিতল মাছের মুইঠ্যা(chitol macher muithya recipe in bengali)

চিতল মাছের মুইঠ্যা(chitol macher muithya recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছ প্রথমে ধুয়ে নিতে হবে এবার জল ঝরিয়ে চামচের আগা দিয়ে চেঁছে চেঁছে শুধু মাছ টা বের করে নিতে হবে।।।তখনই যদি কোনো কাঁটা চলে যায় তখন ভালো করে কাঁটা গুলো বেছে নিতে হবে।।।
- 2
এবার মাছের মধ্যে অল্প নুন, হাফ চামচ রশুন বাটা, হাফ চামচ আদা বাটা,একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নিতে হবে।।।
- 3
এবার একটা কড়াইতে জল ফুটতে দিতে হবে।।।জল ফুটে উঠলে মাখা মাছ থেকে হাতের তালুতে তেল মেখে নিয়ে মুঠো করে করে গরম জলে ছেড়ে দিতে হবে।।।কিছুক্ষনের মধ্যে দেখা যাবে কালার পাল্টে গেছে আর ভেসে উঠছে।।।তখনই ওগুলো কে নামিয়ে নিতে হবে।।।
- 4
খুব বড়ো হলে ওগুলো চাকু দিয়ে পিস করে নেওয়া যেতে পারে।।।।এবার তেল গরম করে হালকা করে ভেজে তুলে নিতে হবে।।।
- 5
এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে গোটা গরম মসলা ও তেজপাতা ফোরণ দিতে হবে।।।।একটু গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে কষতে হবে।।।দিয়ে কিছুক্ষণ পরে বাকি আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।।।।এরপর নুন, হলুদ, জিরে,ধনে গুঁড়ো, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে।।।তেল ছেড়ে আসলে অল্প একটু চিনি দিয়ে নেড়ে উষ্ণ গরম জল দিতে হবে।।।
- 6
ঝোল ফুটে উঠলে মুইঠ্যা গুলো ওর মধ্যে ছেড়ে দিয়ে দিতে হবে।।।কিছুক্ষণ পর ঝোল গাঢ় হয়ে এলে ইচ্ছে মতো ঝোল রেখে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করতে হবে।।।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)