কাতলার দই সর্ষে (katlar doi sorshe recipe in Bengali)

কাতলার দই সর্ষে (katlar doi sorshe recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছ ভালো করে ধুয়ে,নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ।
- 2
এবার একটা পাত্রে দই, সরষে বাটা, পোস্ত বাটা,হলুদ ও লঙ্কা বাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
মাছ রান্নার সমস্ত উপকরণ গুলো এবার সাজিয়ে নিতে হবে।
- 4
কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে, নুনও হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে,এপিট ওপিট করে হালকা
ভেজে তুলে নিতে হবে। - 5
তারপর এই তেলের মধ্যে, গোটা গরম মসলা (যেমন ছোট এলাচ,দারচিনি, লবঙ্গ)ফোড়ন দিয়ে, তারপর এরমধ্যে মিক্সি তে বাটা এই দই, সরষে বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। খানিকটা কষা হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছ দিয়ে আরও খানিকটা কষে নিয়ে সামান্য জল দিয়ে নুন ওচিনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো এপিঠ ওপিঠ করে নিতে হবে। মাছ সিদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে
- 6
তারপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি