মিট লোফ (meatloaf recipe in Bengali)

#soulfulappetite
এটি একটি স্টার্টার বা মেন কোর্স হিসেবে খেতে পারেন। ডায়েটের জন্য হালকা স্বাস্থ্যকর খাদ্য হিসেবে এটি একদম পার্ফেক্ট।
মিট লোফ (meatloaf recipe in Bengali)
#soulfulappetite
এটি একটি স্টার্টার বা মেন কোর্স হিসেবে খেতে পারেন। ডায়েটের জন্য হালকা স্বাস্থ্যকর খাদ্য হিসেবে এটি একদম পার্ফেক্ট।
রান্নার নির্দেশ
- 1
বোনলেস চিকেন,আদা,রসুন,পুদিনা পাতা,ধনেপাতা,কাঁচালঙ্কা এসব মিক্সিতে একসাথে ব্লেন্ড করে নিতে হবে।
- 2
এবার যে পেস্ট তৈরি হবে তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, নুন,গরম মসলার গুঁড়ো ও ১/২ টেবিল চামচ মাখনভালোমতো মেখে একটি মন্ড তৈরি করতে হবে লোফের আকারে।
- 3
এবার ওভেন প্রুফ পাত্রে একটু বাটার মাখিয়ে তার ওপর চিকেনের তৈরি লোফ টি রেখে বাকি বাটার ওপরে ব্রাশ করে দিতে হবে।
- 4
এবার মাইক্রোওভেনে কনভেকশন মোডে ১৭০°সেলসিয়াসে ১৮-২০ মিনিট বেক করতে হবে(এটা মাইক্রোওভেনের ওপর ভিত্তি করে সময় আলাদা আলাদা লাগতে পারে) তারপর ৩ মিনিট গ্রিল করে নিতে হবে বাদামি রং ধরানোর জন্য। মাইক্রো ওভেন ছাড়া করতে চাইলে একটি সুতির কাপড়ের চিকেনের মন্ডটি বেঁধে ফুটন্তগরম জলে ১৫ মিনিট সেদ্ধ করে নিয়ে, তারপর প্যানে মাখন গরম করে মিটলোফ সা৺তলে নিতে হবে যাতে হালকা বাদামী রঙ ধরে যায়। এরপর ইচ্ছামত স্লাইস করে পরিবেশন করুন। সাথে সেদ্ধ করে সা৺তলান সবজি, সালাদ,ফ্রেঞ্চ ফ্রাই এইসব সহযোগে পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)