সরষে কুমড়োর বাটার ফ্রাই (sorshe kumro batter fry recipe in Bengali)

#ভাজার রেসিপি
মুচমুচে ভাজা খেতে আমরা সবাই পছন্দ করি তাই , আজ আমি একটি ইউনিক রেসিপি শেয়ার করছি,সরষে কুমড়োর বাটার ফ্রাই.
সরষে কুমড়োর বাটার ফ্রাই (sorshe kumro batter fry recipe in Bengali)
#ভাজার রেসিপি
মুচমুচে ভাজা খেতে আমরা সবাই পছন্দ করি তাই , আজ আমি একটি ইউনিক রেসিপি শেয়ার করছি,সরষে কুমড়োর বাটার ফ্রাই.
রান্নার নির্দেশ
- 1
স্লাইস করা কুমড়ো গুলোর উপরে প্রথমে সরষে বাটা, স্বাদমতো নুন,আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট,
- 2
এবার একটি পাত্রে ব্যাসন তাতে স্বাদমতো নুন,হলুদ গুঁড়া এবং বেকিং সোডা,কালো জিরে, জোয়ান, ভালো করে প্রথমে মিশিয়ে তারপর জল দিয়ে এটা একটি বারের মতো গুলে নেব,তবে ব্যথাটা যেন অবশ্যই মোটা বেটার হয় পাতলা যেন না হয়,
- 3
এবার কড়াইতে তেল দিয়ে,তেল গরম হতে দেব,তেল গরম হয়ে গেলে তা থেকে এক হাতে তেল, উঠিয়ে ব্যাসনের বেটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো মতো করে আবার ফেটিয়ে নেব এটা করলে এই কুমড়ো গুলো খেতে খুব মুচমুচে হবে, এবার লাল করে ভেজে তুলে নিলেই রেডি সরষে কুমড়োর বাটার ফ্রাই,
- 4
এবার সুন্দর করে সাজিয়ে কাসুন্দি সহযোগে টমেটো কুচি দিয়ে পরিবেশন করুন এই,সরষে কুমড়োর বাটার ফ্রাই,
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)