পাউরুটির পাকোড়া (Bread pakora recipe in Bengali)
#ভাজার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে বেসন, লাললঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও বেকিং সোডা একসাথে আগে শুকনো অবস্থায় মিশিয়ে তারপর জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। মিশ্রণটি যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়।
- 2
এবার আর একটি পাত্রে সিদ্ধ আলু নিয়ে ভালো মত চটকে নিন। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি, আমচুর পাউডার, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও নুন দিয়ে ভালো মত মিশিয়ে নিন।
- 3
একটি পাউরুটি নিয়ে তার উপর টমেটো কেচাপ ছড়িয়ে দিন। এবার এর উপর আলুর মিক্সচার থেকে কিছু পরিমাণ নিয়ে পাউরুটির পুরো গায়ে সমান ভাবে ছড়িয়ে দিন। এবার তার উপর আর একটি রুটির স্লাইস দিয়ে দিন। এখন একে আড়াআড়ি ভাবে স্যান্ডউইচ আকারে কেটে নিন।
- 4
তেল গরম করে তাতে পাউরুটির টুকরোগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিন। অল্প আঁচে হালকা সোনালী রঙ না হওয়া পর্যন্ত এপিঠ-ওপিঠ ভাঁজুন। এবার এক এক করে সবগুলো একটি পাত্রে নামিয়ে রাখুন। গরম গরম টমেটো বা চিলি সস দিয়ে পরিবেশন করুন ব্রেড পাকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (9)