লাউ চিংড়ি(lau chingri recipe in Bengal)

#দৈনন্দিন রেসিপি
একটু চিংড়ি আর লাউ বাড়িতে থাকলে চট করে দুপুর বা রাতের খাবারের সাথে লাউ চিংড়ি বানিয়ে ফেলা যায়।
লাউ চিংড়ি(lau chingri recipe in Bengal)
#দৈনন্দিন রেসিপি
একটু চিংড়ি আর লাউ বাড়িতে থাকলে চট করে দুপুর বা রাতের খাবারের সাথে লাউ চিংড়ি বানিয়ে ফেলা যায়।
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি নুন (স্বাদ অনুসার) আর জলে ১০ মিনিট সেদ্ধ করে তুলে নিন। জল ঝড়িয়ে সরিয়ে রাখুন।
- 2
১০ টেবিল চামচ তেল গরম করে হলুদ গুঁড়ো (১/২ চা চামচ) আর নুন (স্বাদ অনুসার) মাখানো আলু তেলে ভেজে সরিয়ে রাখুন।
- 3
একি তেলে হলুদ গুঁড়ো (১/২ চা চামচ) আর নুন (স্বাদ অনুসার) মাখানো চিংড়ি মাছ ৩-৪ মিনিট ভেজে তুলে নিন।
- 4
৮-১০ টেবিল চামচ শর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লংকা, জয়াত্রি, পাঁচফোড়ন আর জিরা ভেজে নিন।
- 5
পেঁয়াজ কুচো দিয়ে দিন। ২-৩ মিনিট ভেজে নিন।
- 6
এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিন। ২-৩ মিনিট ভেজে নিন।
- 7
টমেটো কুচো, হলুদ গুঁড়ো (১ চা চামচ), কাশ্মিরি লাল লংকা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভাজা মসলা গুঁড়ো দিয়ে দিন। ভাজুন যতক্ষণ না মসলা আর তেল আলাদা হচ্ছে।
- 8
লাউ কুচো আর চিংড়ি দিয়ে দিন। সব মেখে ঢাকা দিয়ে ৩ মিনিট কষিয়ে নিন।
- 9
তারপর জল আর নুন (স্বাদ অনুসার) দিয়ে দিন।
- 10
ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না করুন।
- 11
চেরা কাঁচা লংকা, গরম মসলা গুঁড়ো, ধনে পাতা কুচো আর ঘি দিয়ে দিন।
- 12
সব মিশিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)