দই বেগুন (doi begun recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
আমরা অনেক সময় মজা করে বলে থাকি গুন নেই যার সে বেগুন, এখন এসব অতীত ফ্রিজ এ মাছ, মাংস নেই অথচ বাড়িতে অথিতি চলে এলে এই বাগুন দিয়েই তৈরী সুস্বাদু পদই কিন্তু আপনার গুণের কদর করবে...
Please Visit : https://bit.ly/2WgZQbA
দই বেগুন (doi begun recipe in Bengali)
#দৈনন্দিন রেসিপি
আমরা অনেক সময় মজা করে বলে থাকি গুন নেই যার সে বেগুন, এখন এসব অতীত ফ্রিজ এ মাছ, মাংস নেই অথচ বাড়িতে অথিতি চলে এলে এই বাগুন দিয়েই তৈরী সুস্বাদু পদই কিন্তু আপনার গুণের কদর করবে...
Please Visit : https://bit.ly/2WgZQbA
রান্নার নির্দেশ
- 1
দই বেগুন বানানোর জন্যে বেগুন গুলো কে লম্বা লম্বা কাটে হবে আর চার ফালি করতে হবে (কালো লম্বা বেগুন ভালো হয়/বিচ যত কম থাকে ততো ভালো/বেগুনের বোঁটা গুলো একটু বড়ো থাকলে দেখতে ভালো লাগে/মাঝারি মাপের নিতে হবে) বেগুন গুলো কে কেটে ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিতে হবে..
- 2
এবার ফ্রাইং প্যান এ তেল নিয়ে বেগুন গুলো কে ভেজে নিতে হবে, প্রয়জনে ঢাকা দিয়ে ভেজে নিন কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে (যেন খুব বেশি চুপ্সে না যায়)... এবার ওই প্যান এ যে বাকি তেল টা নিয়ে ফোরণ গুলো একটু ভেজে নিয়ে পিয়াজ ও অদা রসুন বাঁটা টা দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে পিয়াজের কাঁচা গন্ধ না থাকে I
- 3
ভালো করে কষানো পর একে একে সব গুঁড়ো মশলা গুলো দিয়ে আবারো ভালো করে কষাতে হবে I এবার ফ্যাটানো টক দই টা দিয়ে মসলা টা ভালো করে তৈরী করতে...একটু চিনি লাগবে যাতে টক দই টাকে ব্যালান্স করে I মসলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে পরিমান মতো জল দিতে হবে গ্রাভির জন্যে I
- 4
গ্রাভি ফুটে উঠলে ভাজা বেগুন গুলো দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন এবার নুন ঝাল টা টেস্ট করে নিতে হবে, যদি লাগে তাহলে অ্যাড করে দিন I আরো ২/৩ মিনিট ফুটিয়ে ওপর থেকে ধনে পাতা আর গরম মসলা দিয়ে নামিয়ে নিলেই দই বেগুন রেডি I এবার ভাত বা রুটির সাথে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (5)