ডিমের মালাইকারি (dimer malaicurry recipe in bengali)
#আমিরান্নাভালোবাসি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চারটে ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিতে হবে।
- 2
একটি মাঝারি মাপের পেঁয়াজ, ৩-৪ টি রসুনের কোয়া, ১ইঞ্চি আদার টুকরো,৪-৫টা কাঁচা লঙ্কা, ১টেবিল চামচ কাজুবাদাম ও সামান্য জল দিয়ে মিক্সিং জারে একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
এবার কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাঝারি আচেঁ ডিমগুলি হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে।
- 4
ওই কড়াইতেই আবার সামান্য তেল দিয়ে একে একে দিতে হবে দু'টুকরো দারচিনি, তিন-চারটে ছোট এলাচ, ছয় সাতটা লবঙ্গ ফোড়ন দিয়ে এবার ১০ সেকেন্ড নেড়েচেড়ে মসলার পেস্ট টি দিয়ে ৫ মিনিট মতন ভালো করে কষাতে হবে। এই সময় স্বাদমতো লবণ সামান্য একটু হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো ৫ থেকে ১০মিনিট মসলাটা কষাতে হবে।
- 5
এবার মসলাটি কষে গেলে এককাপ মতন নারকেলের দুধ দিয়ে মসলার সাথে মিশিয়ে নিতে হবে। নারকেলের দুধ কিনতে পাওয়া যায় অথবা বাড়িতে নারকেল থাকলে তা কুড়িয়ে গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নারকেলের দুধ বাড়িতেই বানিয়ে নিতে হবে।এ সময় সামান্য একটু চিনি, প্রয়োজন বুঝে সামান্য একটু লবণ ও গরম মসলার গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে।
- 6
ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে শুধু গ্রেভির সাথে শুধু মিশিয়ে দিতে হবে, না হলে কুসুম গুলো বেরিয়ে আসবে।
- 7
রান্না হয়ে গেলে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)