ডিম ফুলকপির ঝোল(dim foolkopir jhol recipe in Bengali)

ডিম ফুলকপির ঝোল(dim foolkopir jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে এবং ফুলকপি ও পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপি অল্প গরম জলে সেদ্ধ করে নিলে ভালো হয়।এবার একে একে আলু ফুলকপি নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। সাথে ডিম ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে।
- 2
এবার কড়াইয়ে সরষে তেল গরম হলে গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা লাল হয়ে এলে আদা রসুন দিয়ে ভাজতে হবে।
- 3
এবার মসলাগুলো পেঁয়াজের মধ্য দিয়ে ভালো করে কষাতে হবে প্রয়োজনে অল্প জল দিয়ে কষাতে হবে।
- 4
মসলা কষানো হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে।
- 5
টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু ডিম ফুলকপি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ফুলকপির সাথে প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে যতক্ষণ না আলু এবং ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়।
- 6
আলু ফুলকপি সিদ্ধ হয়ে এলে তাতে পরিমাণমতো ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। স্বাদমতো নুন চিনি দিয়ে দিতে হবে।গ্রেভি নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
- 7
গ্রেভি ফুটে উঠলে শেষে সেদ্ধ ডিম দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে।উপরে একটু ঘি গরম মসলা এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই এই রান্না তৈরি।
- 8
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু ফুলকপির তরকারি খুবই সুস্বাদু লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (5)
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস এন্ড অনুসরণ আমি দিয়েছি