সসেজ পিজ্জা (ওভেন ছাড়া) (sausage pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
1/2 কাপ ঈষদুস্ন জলে ইস্ট আর চিনি গুলে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
- 2
ঐ মিশ্রণ ও নুন ময়দায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিমান মত জল দিয়ে ময়দা মেখে নিয়ে, একটু তেল হাত বুলিয়ে ভিজে কাপড় দিয়ে পাত্রটা মুড়ে রেখে দিন 30 মিনিট।
- 3
সসেজ স্লাইস একটু মাখনে ভেজে নিন।
- 4
30মিনিট পর দেখবেন ময়দা মাখাটা ফুলে উঠেছে। আর একটু মেখে নিয়ে, মোটা করে বেলে নিন আপনার পিজা প্যানের সাইজ অনুযায়ী।তার উপর ফর্ক দিয়ে একটু ফুটো করে দিন।
- 5
এটা মাখন/তেল ব্রাশ করা প্যানের উপর রেখে চারিদিক একটু উচু ও মাঝখানটা নিচু করে নিন হাত দিয়ে। তার উপর পিজা সস মাখিয়ে নিন।
- 6
তার উপর অরিগ্যনো, চিলি ফ্লেক্স ও মিক্সড হার্বস ছড়িয়ে নিন। তার উপর চিজ বিছিয়ে দিন।
- 7
- 8
এর উপরে একে একে সসেজ ভাজা, বেল পেপার্স, টমেটো, পেঁয়াজ সাজিয়ে দিন।
- 9
আবার একটু নুন ও মিক্সড হার্বস ছড়িয়ে তার উপর আরো একটু চিজ ছড়িয়ে দিন।
- 10
ইতিমধ্যে কড়াইতে 1কেজি নুন দিয়ে তার উপর একটা সট্যান্ড রেখে ঢাকা দিয়ে কড়া আঁচে 10 মিনিট রেখে প্রিহিট করে নিন।
- 11
এই প্রিহিটেড কড়াইয়ের মধ্যে রেডি করা পিজা প্যানটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে দিন 15 মিনিট।
- 12
15 মিনিট পর পিজার ধারের দিকে যেখানে টপিং নেই সেখানে কাটা ফুটিয়ে দেখুন কাঁচা নেই তো। হয়ে গেলে নামিয়ে নিন।ইচ্ছেমত সিসনিং ছড়িয়ে গরম গরম সার্ভ করুন।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (5)