সহজ ভ্যানিলা কেক (ওভেন ছাড়া)(sahaj vanilla cake recipe in Bengali)

Aditi Sarkar @cook_25838610
রান্নার নির্দেশ
- 1
মাখন গলিয়ে নিয়ে তার মধ্যে চিনি(গুড়ো করে) দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 2
ডিম আলাদা গুলে সেই গোলা মাখনের মিশ্রণে দিয়ে ভালো করে সব শুদ্ধ ফেটিয়ে নিন।
- 3
এবার একটা চালুনিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে চালতে চালতে ঐ মিশ্রণে মেশান।
- 4
ভ্যানিলা এসেন্স দিন। অল্প ড্রাই ফ্রুট দিন। খুব ভালো করে ফেটিয়ে মেশান।
- 5
কেক প্যানে মাখন ব্রাশ করে এই ব্যাটার ঢেলে সেট করে নিন।বাকী ড্রাই ফ্রুট একটু শুকনো ময়দা হাতে মেখে নিয়ে উপরে ছড়িয়ে দিন।
- 6
ইতিমধ্যে 10মিনিট আগেই প্রেসার কুকারে নুনের বেড তৈরি করে কড়া আঁচে ঢাকনা বন্ধ করে (সেফটি ভাল্ভ খুলে) 10মিনিট রেখে প্রিহিট করে নিন।
- 7
সেট করা কেক প্যান নুনের উপর একটা স্ট্যান্ড রেখে বসিয়ে দিয়ে, ঢাকণা বন্ধ করে কম আঁচে 30মিনিট রেখে দিন।
- 8
30মিনিট পর খুলে কাটা ডুবিয়ে দেখুন, কাটাতে কিছু লেগে না গেলে আপনার কেক রেডি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13855760



মন্তব্যগুলি (2)