মটন কারী (Mutton curry recipe in bengali)

#পূজা2020 পুজোর সময় একটু ভালো মন্দ খাবার হবে না তা তো হতে পারে না । তাই আমি পুজো উপলক্ষ্যে মটন কারী তৈরী করেছি ।
মটন কারী (Mutton curry recipe in bengali)
#পূজা2020 পুজোর সময় একটু ভালো মন্দ খাবার হবে না তা তো হতে পারে না । তাই আমি পুজো উপলক্ষ্যে মটন কারী তৈরী করেছি ।
রান্নার নির্দেশ
- 1
মাংস ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
আলুর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিতে হবে ।
- 3
পেঁয়াজ 4 টে মিক্সতে পেস্ট করে নিতে হবে ।
- 4
আদা ও রসুন মিক্সতে পেস্ট করে নিতে হবে ।
- 5
টমেটো মিক্সতে পেস্ট করে নিতে হবে ।
- 6
কাঁচালঙ্কা ও শুকনো লঙ্কা মিক্সতে পেস্ট করে নিতে হবে ।
- 7
3 টে পেঁয়াজ মিহি করে স্লাইস করে কেটে নিতে হবে ।
- 8
কড়াইতে সর্ষের তেল গরম করে আলুর মধ্যে নুন, হলুদ ও সামান্য চিনি মাখিয়ে লালচে করে ভেজে নিতে হবে ।
- 9
অতিরিক্ত তেল তুলে ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সামান্য ভাজতে হবে ।
- 10
স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে নরম না হওয়া পর্যন্ত। পেস্ট করা আদা ও রসুন দিতে হবে । ভাজতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ।
- 11
পেস্ট করা পেঁয়াজ, টমেটো দিতে হবে ।কাঁচালঙ্কা ও শুকনো লঙ্কা বাটা দিতে হবে ।মাংস দিতে হবে । কষাতে হবে মিডিয়াম ফ্লেমে।
- 12
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,স্বাদ মতো নুন দিয়ে নাড়তে হবে ।
- 13
নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো উষ্ণ জল দিতে হবে।
- 14
প্রেসার কুকারে ঢেলে দিতে হবে ।উপর থেকে ভাজা আলু দিতে হবে।
- 15
সামান্য মিষ্টি ও গরম মশলার গুঁড়ো দিয়ে 4/5 টা সিটি দিতে হবে । তৈরী হয়ে যাবে মটন কারী।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)