সরষে কই (sorshe koi recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কই মাছ গুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিন ।নুন ও নুন মাখিয়ে রাখতে হবে ।কই মাছ না কাটলে চলে।কিন্তু এই মাছ গুলো খুব বড় বলে কাটানো হয়েছে।
- 2
কড়াইতে তেল দিতে হবে এবং তেল গরম হলে মাছ গুলো ভেজে নিতে হবে ।টমেটো কুরে নিতে হবে ।
- 3
তারপর কড়াইতে আবার তেল দিতে হবে এবং তেল গরম হলে তাতে টমেটো,হলুদ ও লঙকা গুঁরো ও স্বাদ মতো নুন দিয়ে মশলা গুলো কষে নিয়ে পরিমাণমতো জল দিতে হবে এবং জল কিছু টা ফোটানোর পর সরষে বাটা অল্প জল দিয়ে গুলে দিয়ে দিতে হবে ।একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিতে হবে।একটু ফুটলে ভাজা মাছ গুলো দিয়ে দিতে হবে ও ঢাকা দিতে হবে ।তারপর নামানোর আগে অল্প সরষের তেল ছড়িয়ে দিন এবং চেরা কাঁচা লঙকা দিয়ে দিন ।
- 4
আর একটু ভালো করে ফুটে গেলে একটা পাত্রে ঢেলে রেখে দিন ।তারপর সাজিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13948693














মন্তব্যগুলি