চিকেন বা মুর্গ পোলাও(chiken polao recipe in bengali))
চিকেন বা মুর্গ পোলাও(chiken polao recipe in bengali))
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ বাদে বাকি সব মশলা গুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি।যত বেশি সময় ম্যারিনেট করা হবে পোলাও তত সুস্বাদু হবে। পেঁয়াজ কুচি করে রেখেছি।চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি।
- 2
এবারে করাইতে তেল দিয়েছি। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভেজেনিয়েছি। তিন চার সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজেছি।
- 3
পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিতে হবে।এবং বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করতেহবে।
- 4
এবারে চিকেন থেকে তেল বেরোলে ওতে অল্প গরম জল দিয়েছি।এবং অল্প ফুটতে দিয়েছি।
- 5
চিকেন ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি।এবারে চাল ছিল যেহেতু দেড় কাপ তাই জল তিন কাপ দিতে হবে। কিন্তু আমি যেহেতু আগে থেকেই চিকেনে জল দিয়েছি তাই দুকাপ জল দিতে হবে। চাল আর জলের পরিমাণ খুব বুঝে দিতে হবে,নইলে পোলাও ঝরঝরে হবেনা। আর আমি সব সময় রান্নাতে গরম জল ব্যবহার করি।এবার চিকেনটা ভালোকরে ঢেকে 7/8 মিনিট ফুল আাঁচে রান্না করেছি।এবারে এতে কাজু এবং ঘী, গরম মশলা দিয়েছি ।এবার গ্যাস বন্ধ করে 15/20 মিনিট এভাবেই রেখে দিয়েছি।
- 6
20 মিনিট পর ঢাকা খুলে দেখবেন পোলাও বেশ ঝরঝরে হয়েছে। লংকা কুচি দিয়ে গার্নিশ করেছি। পোলাও বাসমতী চালেরও হয় ভালো। এটা রায়তা দিয়েও ভালো লাগবে খেতে ।খুব ঝটপট হয়ে যায়। বাড়িতে হঠাৎ গেস্ট আসলে চটপট বানিয়ে ফেলতে পারবেন।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (5)