ঝাল কদম (Jhal kadam recipe in Bengali)

Sangita Sarkar @cook_26602927
ঝাল কদম (Jhal kadam recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে মাংসের জল ঝরিয়ে পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ কুচি করে কেটেছি। লঙ্কা বাটা করেছি, গাজর গ্রেটার এ গ্রেট করে নিয়েছি।
- 2
মাংস, আদা,রসুন,পেঁয়াজ, লঙ্কা গাজর আর এক চামচ এরারুট লবণ একসাথে ভালো করে মেখে নিয়েছি।চাল গুলো ৩০ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মেখে রাখা মিশ্রন গুলো থেকে অল্প অল্প করে নিয়ে গোলাকার করেছি তার পর জল ঝরিয়ে রাখা চাল গুলো দিয়ে কোট করে নিয়েছি।
- 3
একটা বড় ছচপেনের ১/২ অংশ জল ওভেনে বসিয়েছি। একটা ঝাঁঝরি থালায় ১ চামচ সাদা তেল মাখিয়ে নিয়েছি। ঝাঁঝরি থালা ওভেনে বসিয়ে রাখা ছচপেনের ওপরে দিয়ে এক এক করে চিকেন বল গুলো সাজিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর ২০ মিনিট স্টীমে রেখেছি তার পর নামিয়ে নিলেই রেডি ঝাল কদম ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13973318







মন্তব্যগুলি (11)