মরিচ ভর্তা

C Naseem A @cook_26638784
মরিচ,পেঁয়াজ, ধনে পাতা, লেবুর রস, সরষের তেল দিয়ে যে এত মজার ভর্তা হয় না খেলে বুঝবেন না। এই ভর্তা আচারের মত আপনার খাবারের স্বাদ বহু গুন বাড়িয়ে দেয়।
#রান্না
মরিচ ভর্তা
মরিচ,পেঁয়াজ, ধনে পাতা, লেবুর রস, সরষের তেল দিয়ে যে এত মজার ভর্তা হয় না খেলে বুঝবেন না। এই ভর্তা আচারের মত আপনার খাবারের স্বাদ বহু গুন বাড়িয়ে দেয়।
#রান্না
রান্নার নির্দেশ
- 1
মরিচের বোটা ফেলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে ধীমা আঁচে মরিচ গুলো মচমচে করে ভেজে তুলুন। রশুন ও হালকা বাদামী করে ভেজে নিন।
- 2
একটি প্লেটে মরিচ ও রশুন নিয়ে চটকে ভেঙ্গে নিন। লবন, পেঁয়াজ, ধনেপাতা হালকা চটকে মাখিয়ে নিন।
- 3
এবার একটা বাটিতে সবকিছু একসাথে নিয়ে আপনার স্বাদমতো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন মত তেল দিয়ে ভালো করে মাখান। লবন ঠিক হয়েছে কি না দেখে নিন, ব্যাস্ আপনার সুস্বাদু মরিচ ভর্তা তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13976287

মন্তব্যগুলি