গোবিন্দভোগ চালের পোলাও(Gobindovog chaler pulao recipe in Bengali)

Samir Dutta @cook_samirdutta
গোবিন্দভোগ চালের পোলাও(Gobindovog chaler pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর জল ঝরিয়ে আন্দাজমতো হলুদ মেখে ছড়িয়ে দিয়ে শুকাতে দিন। কাজু ও কিসমিস ভিজিয়ে রাখুন।
- 2
একটি পাত্রে যতটা চাল তার দ্বিগুণ জল গরম হতে দিন।
- 3
কড়াইতে আন্দাজমতো ঘি গরম করে গোটা গরম মসলা ও তেজপাতা সামান্য ভেজে নিয়ে তারপর তাতে কাজু ও কিসমিস যোগ করে ভাজুন।
- 4
তারপর সেগুলি গরম হতে থাকা জলে দিয়ে দিন।
- 5
এবার কড়াইতে আন্দাজমতো ঘি গরম করে চালগুলি ভাজুন, ভাজা হয়ে এলে স্বাদমতো চিনি ও নুন মিশিয়ে সামান্য ভেজে নিয়ে গরম হতে থাকা জলে দিয়ে দিন এবং ঢাকা দিয়ে বেশি আঁচে ফুটাতে থাকুন।
- 6
জল মোটামুটি শুকিয়ে এলে নুন ও মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিয়ে অবশিষ্ট ঘি যোগ করে মিশিয়ে নিন। তারপর কম আঁচে বাকি জল শুকিয়ে নিন এবং তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চালের সুস্বাদু ঝরঝরে পোলাও।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13997003










মন্তব্যগুলি (7)