পাপড়ি চাট (Papri chat recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ময়দার মধ্যে কালোজিরে এবং 2 টেবিল চামচ সাদা তেলের ময়ান দিয়ে লবনটা দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে।এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্ট করতে রাখতে হবে। এবারে এর মধ্যে থেকে একটা বড় লেচি কেটে নিয়ে সেটাকে পাতলা করে ফেলতে হবে এবং তার মধ্যে থেকে একটা ছোট্ট গ্লাসের সাহায্যে গোল গোল কেটে নিতে হবে এবং মধ্যে ঘন্টার কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে যাতে পাপড়িগুলো না ফোলে। এরপর কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করে পাপড়িগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে।
- 2
এইবারে পাপড়ি গুলোর উপরে সমস্ত জিনিস দিতে হবে । প্রথমে আলুটার সঙ্গে পেঁয়াজ কুচি, ভাজা মশলা,পরিমাণমতো লবণ এবং কাবুলী ছোলা দিয়ে মেখে নিতে হবে। এবং পাপড়ির ওপরে আলো টা দিয়ে দিতে হবে।এরপরে পাপড়ির ওপর একে একে টক দই তেঁতুলের চাটনি ধনেপাতার চাটনি দিয়ে দিতে হবে।
- 3
এবারে পাপড়িগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে সেও ভাজা, বিট লবণ, চাট মসলা টমেটো কুচি ও ধনেপাতা কুচি চাইলে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিতে পারেন।
- 4
ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মুখরোচক এবং চটপটা পাপরি চাট্।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)