নারকেলী চিংড়ি

মাঝারি বা ছোট চিংড়ি আর কোরানো নারকেল দিয়ে সহজ ও সুস্বাদু একটি ডিশ যা অতিথি আপ্যায়নের জন্য আদর্শ।
#রান্না
নারকেলী চিংড়ি
মাঝারি বা ছোট চিংড়ি আর কোরানো নারকেল দিয়ে সহজ ও সুস্বাদু একটি ডিশ যা অতিথি আপ্যায়নের জন্য আদর্শ।
#রান্না
রান্নার নির্দেশ
- 1
মাঝারি বা ছোট যেকোন চিংড়ি নিতে পারবেন। মাঝারি চিংড়ি হলে পিঠের কালো শিরটা ফেলে দেবেন। খোসা গুলো সব না ফেলে মাঝে মাঝে দুএকটা রেখে দেবেন, না হলে মাছ রান্না শেষে ছোট হয়ে যায়। এবার একটা কড়াইয়ে ধনেপাতা ও কাঁচামরিচ ছাড়া সব উপকরন নিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাঝারি আঁচে চুলায় বসিয়ে ঢেকে দিন।
- 2
পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নাড়ুন ও আঁচ মিডিয়াম লোতে দিয়ে আবার ঢেকে রান্না করুন। এটাতে কোন পানি দিতে হবেনা। কিছু পানি এমনিই বের হবে। ১৫মিনিট পরে অর্ধেক কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নেড়ে ঢেকে দেবেন।
- 3
এভাবে মাঝে মাঝে নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখন বাকী ধনেপাতা ও মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পরে যখন কড়াইয়ের তলা ছেড়ে আসবে তখন নামিয়ে ফেলুন। এই রান্নায় মশলা,পেঁয়াজ, তেল একটু বেশী লাগে। আমি ছোট বড় দুরকম চিংড়ি দিয়েই করেছি। ছোট টা দিয়েই বেশী স্বাদ হয়।
- 4
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি