হোলহুইট চিকেন ভেজিটেবলস বানস

স্বাস্থ্যকর এবং স্বাদের চিন্তা থেকেই পুরোপুরি ময়দা ব্যবহার না করে ফাইবারস এবং কমপ্লেক্স কার্বহাইড্রের জন্য রেসিপিটিতে লাল আটাও ব্যবহার করা হয়েছে।
হোলহুইট চিকেন ভেজিটেবলস বানস
স্বাস্থ্যকর এবং স্বাদের চিন্তা থেকেই পুরোপুরি ময়দা ব্যবহার না করে ফাইবারস এবং কমপ্লেক্স কার্বহাইড্রের জন্য রেসিপিটিতে লাল আটাও ব্যবহার করা হয়েছে।
রান্নার নির্দেশ
- 1
মুরগীর কিমা, আদা, রসুন বাটা, পেঁয়াজ ও সবজী কুচি, গোলমরিচ ও গরম মশলা গুড়া, লবন ও টমেটো সস ২ টেবিল চামচ তেলে ভেজে দুধ দিয়ে রান্না করে নিন।
- 2
৩/৪ কাপ দুধে চিনি, ইস্ট মিশিয়ে ১০ মিনিট ঢেকে রেখে ডিম মিশিয়ে একটি মিশ্রন তৈরি করে নিন।
- 3
বড় বাটিতে আটা, ময়দা, লবন, ৩ টেবিল চামচ তেল নিয়ে মিশিয়ে নিয়ে ইস্টের মিশ্রন অল্প অল্প করে দিয়ে একটি সফ্ট ডো তৈরি করে নিন। খুব ভালো করে মথে নিয়ে এয়ারটাইট করে ঢেকে রাখুন ১ থেকে দেড় ঘণ্টা অথবা ফুলে দ্বিগুণ হয়ে ওঠা পর্যন্ত।
- 4
ডো টিকে ৬-৮ টি সমান ভাগে ভাগ করে নিন।
- 5
প্রতিটি ভাগ হাত দিয়ে সমান করে মাঝে রান্না করা কিমা দিন এবং চারপাশ থেকে মুড়িয়ে নিয়ে গোল বলের আকৃতি দিন।এভাবে প্রতিটি বল বানিয়ে নিন।
- 6
ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ১০-২০ মিনিট। ফুলে উঠলে উপরে ডিম ও দুধের একটি মিশ্রন ব্রাশ করে দিন এবং উপরে তিল ছড়িয়ে দিন।
- 7
প্রিহিটেড ওভেনে ১৬০ /১৬৫ ডিগ্রীতে বেক করুন ১৮ থেকে ২০ মিনিট।
- 8
পছন্দের চায়ের সাথে পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)