খইএর মোয়া(khoi er moa recipe in Bengali)

মুড়ির মোয়া তো ছিলই,কিন্তু খইয়ের মোয়া এখনকার বাড়তি প্রাপ্তি দুর্গাপুজোর সময়।পরিশ্রম ছাড়া খুব অনায়াসেই বানিয়ে ফেলা যায় এই মোয়া।টিন ভরে বানিয়ে রাখা মোয়া ঘুরে-ফিরে একটা করে হাতে তুলে নেওয়ার খামতি থাকে না আমাদের মধ্যে তখন।চলো তবে বানিয়ে ফেলি খইএর মোয়া।

রান্নার নির্দেশ
- 1
গুড় ও চিনি দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে।গলতে দিতে হবে এই গুড় ও চিনি।গ্যাসের ফ্লেম থাকবে লো।
- 2
গুড় গলে গেলে দিতে হবে গুড়ের বাটি ধোয়া সামান্য জল।ফুটিয়ে ঘন করে নিতে হবে একটু।এলাচ গুঁড়ো দিতে হবে এই সময় মিশিয়ে।
- 3
হাত দিয়ে এর সামান্য অংশ তুলে দেখে নিতে হবে চ্যাটচ্যাট করছে কিনা!তাহলেই হবে👍এবারে অল্প অল্প করে খই ঢালতে হবে এর মধ্যে, আর খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে।এইভাবেই পুরোটা ঢেলে মিশিয়ে নেব গুড়ের সাথে।
- 4
পুরোটা মেশানো হয়ে গেলেও আরও কিছুক্ষণ গ্যাসের উপরেই রাখবো এই কড়াই ও ক্রমাগত নেড়ে যাব গুড় মেশানো খই যাতে নীচে না লেগে যায়।লো ফ্লেমেই থাকবে ওভেন।এরফলে এটা মুচমুচে হবে ও খেতে দারুণ লাগবে।
- 5
গ্যাস বন্ধ করে এই গরম খই থেকেই পাকিয়ে ফেলতে হবে মোয়া; সাইজ নিজের ইচ্ছে অনুযায়ী হবে।ঠান্ডা হলেই আর পাকানো যাবে না, ঝরঝরে হয়ে যাবে। তাই হাত চালাতে হবে দ্রুত। এভাবেই পেয়ে যাব আমাদের অভিপ্রেত খইয়ের মোয়া।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (14)