নিরামিষ ভাজা সিঙ্গাড়া (veg Fried samosa recipe in Bengali)

নিরামিষ ভাজা সিঙ্গাড়া (veg Fried samosa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল দিয়ে কাঁচা বাদাম গুলো লাল করে ভেজে নিতে হবে।
- 2
অন্য দিয়ে আলু গুলো সেদ্ধ করে খোসা শুদ্ধু ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
- 3
গ্যাসে কড়াই বসিয়ে আধ কাপ রিফাইন তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা হালকা ড্রায় রোষ্ট করে হালকা পিষে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে ভাজতে হবে এবার আদা ও কাঁচা লঙ্কা হালকা বেটে দিতে হবে,
- 4
এবার আলু গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে এবং স্বাদ মতো নুন এবং 3 চামচ চিনি দিয়ে ভালো করে ভাজতে হবে, এবার জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর বাদাম ভাজা গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে।
- 5
হালকা জল ছড়া দিয়ে ভালো করে নাড়িয়ে শুকনো করে নামিয়ে নিতে হবে, হালকা হলুদ দেওয়া যেতেও পারে নাও দেওয়া যেতে পারে।
- 6
একটা বাটিতে দু কাপ ময়দা দিয়ে এক চিমটে নুন ও হাফ কাপ তেল দিয়ে মোয়েম দিতে হবে, তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, 30 মিনিট ঢেকে রেখে লেচি কেটে বড়ো রুটির আকারে বেলে নিতে হবে।
- 7
এবার রুটি মাঝখান দিয়ে দুইভাগে ভাগ করতে হবে।
- 8
এবার একটা ভাগ নিয়ে তাতে পুর ভরে সিঙাড়ার মতো গড়ে নিতে হবে।
- 9
কড়াইতে তেল বেশি করে গরম করে মাঝারি আঁচে 15 মিনিট ধরে ভেজে নিতে হবে।
- 10
এবার বাদামী হয়ে গেলে তুলে নিতে হবে, এইভাবে সবগুলো ভেজে নিতে হবে।
- 11
এরপর চায়ের সাথে পরিবেশন করুন সিঙাড়া।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (18)