ড্রাই ফ্রুটস পায়েস (dry fruits payesh recipe in Bengali)

ড্রাই ফ্রুটস পায়েস (dry fruits payesh recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাত্রে চাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং জল ঝরিয়ে রাখতে হবে তারপর জল ঝরিয়ে রাখা চালে ১ টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে মেখে রাখতে হবে।
- 2
তারপর একটি বাটিতে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো জলে ভিজিয়ে রাখতে হবে, এবার গ্যাসে বাটি বসিয়ে ঘি গরম করে কাজুবাদাম,কিসমিস,পেস্তাবাদাম এবং চারমগজ দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে।
- 3
গ্যাসে কড়াই বসিয়ে তাতে লিকুইড দুধ দিয়ে দিতে হবে এবং উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 4
দুধ টা উষ্ণ গরম হয়ে আসলে জোর আঁচে অনবরত নাড়তে নাড়তে ভালো করে ফোটাতে হবে।
- 5
দুধ ভালোমতো ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে ঘি দিয়ে মাখা চাল এবং সেটাকে ভালো করে মিশিয়ে ফোটাতে হবে এবং তার সাথেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন।
- 6
চাল আর দুধ ভালো করে ফুটে চাল সেদ্ধ হওয়া মিডিয়াম আঁচে পর্যন্ত রান্না করতে হবে।
- 7
চাল ভালোমতো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ড্রাই ফ্রুটস এবং বাতাসা।
- 8
বাতাসা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে বাতাসাটাকে গলিয়ে নিতে হবে এবং আরো কিছুক্ষন মিডিয়াম আঁচে ফোটাতে হবে গাঢ় হয়ে আসা পর্যন্ত।
- 9
ভালো করে বাতাসা গলে গিয়ে পায়েস গাঢ় হয়ে গেলে তাতে কনডেন্স মিল্ক দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই সময় আঁচ টাকে একদম কমিয়ে দিতে হবে।
- 10
সবশেষে কিছু ড্রাই ফ্রুটস এবং কেশর ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)