ডিম বেগুন (dim begun recipe in bengali)

প্রিয়াঙ্কা দত্ত @priyanka123
ডিম বেগুন (dim begun recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন ছোট ছোট করে টুকরো করে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন ফরণ দিতে হবে।
- 3
এবার বেগুনের টুকরো ও চেরা কাঁচালঙ্কা কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে সামান্য হলুদ ও নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
- 4
কিছুক্ষন পর ঢাকা খুলে পিঁয়াজ এর টুকরো ও গোলমরিচ গুঁড়ো ও চিনি দিয়ে আরো কিছু সময় নাড়াতে হবে।
- 5
বেগুন ভাজা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মাঝখানে একটু বেগুন সরিয়ে সামান্য তেল দিয়ে ডিম ভেঙে দিয়ে খুঁটি দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দিলেই হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14047611







মন্তব্যগুলি (3)