রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে তেতুল গুলো পানি ভিজিয়ে ক্বাথটা বের করে নিন। এবার এতে চিনি, লবণ, ১/২ চা চামচ ধনে জিরা গুড়া, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে টক মিষ্টি পানিটা বানিয়ে রাখতে হবে।
- 2
এবার সেদ্ধ আলু করে রাখা আলুগুলো ছোট টুকরো করে পরিবেশন পাত্রে রাখুন। এরপর এতে সেদ্ধ ছোলা বুট, লেবুর খোসা কুচি, লেবুর রস, সামান্য লবণ, বিট লবণ, ভাজা ধনে জিরা গুড়া, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো ও শশা কুচি দিয়ে ভালো করে মিলিয়ে নিন।
- 3
এবার উপরে বানিয়ে রাখা তেতুলের টক পানি টা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। ব্যস তৈরী হয়ে গেল চটপটা মজাদার আলু ছোলার চাট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14068820






মন্তব্যগুলি (4)