চালকুমড়র চপ(Chalkumror chop recipe in Bengali)

Sangita Sarkar @cook_26602927
চালকুমড়র চপ(Chalkumror chop recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালকুমড়রটা জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
চালকুমড় টা খুব পাতলা করে লম্বা লম্বি ভাবে কেটে নিয়েছি। একটা বাটিতে বেসন,লবণ,হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো ও জল দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তার পর কালো জিরা দিয়ে দেবো।
- 3
ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হলে কেটে রাখা চালকুমড়ার গায়ে বেসন গোলা মাখিয়ে চপের মত কড়াইতে ছাড়তে হবে।
- 4
চালকুমড়র চপ একপিঠ হয়ে গেলে অন্য পিঠে উল্টিয়ে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে । দেখতে পুরো বেগুনির মত লাগবে, সন্ধ্যা বেলা মুড়ির সাথে পরিবেশন করুন অথবা সুধু ও পরিবেশ করা যাবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14128569







মন্তব্যগুলি (2)