জোয়ান কচু(jowan kochu recipe in bengali)

#GA4#Week11
আর্বি।আমি এই সপ্তাহের অর্বি শব্দটি নিয়ে কচু র পদ করেছি।এটি কচু দিয়ে একটু অন্য ধরনের একটি রেসিপি যা স্বাদ ও দারুন।মুখের স্বাদ ও পাল্টায়।উপাদান ও কম ,রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়।

রান্নার নির্দেশ
- 1
কচু খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ করে রাখতে হবে।পিঁয়াজ কুচি করে নিতে হবে।
- 2
এবার শুকনো কড়া গরম করে গোটা মশলা ৩টেই ভেজে নিতে হবে।মর্টার এ গুঁড়ো করে নিতে হবে।
- 3
এবার কড়া তে সর্ষের তেল গরম করে সেদ্ধ কচু হালকা ভেজে তুলে নিতে হবে।এবার ওই তেলে পিঁয়াজ হালকা ভেজে কচু ও ভেজে রাখা মশলা দিয়ে কম আঁচে কষাতে হবে ৭/৮মিনিট।কাঁচালঙ্কা,নুন,মিষ্টি দিয়ে আরো ২/৪মিনিট কষাতে হবে।কচু সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবেনা।হয়ে এলে উপরে ধনেপাতা ছড়িয়ে নামাতে হবে।ভাত,রুটি উভয়ের সাথেই ভালো লাগবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)