বেসনের ওমলেট(besaner omelette recipe in Bengali)

Gopa Bose @cook_22002988
বেসনের ওমলেট(besaner omelette recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সব সবজি ভালো করে ধুয়ে, খুব কুচি করে কেটে নিন।
- 2
একটি কানা উঁচু পাত্রে সব সবজি কুচি, বেসন, নুন, চিনি, এক চামচ সরষের তেল, জিরে-,জোয়ান, হলুদ মিশিয়ে নিন
- 3
ভালো করে মিশিয়ে জল দিন। প্রথমে অল্প জল দিয়ে দেখতে হবে। প্রয়োজনে আরও একটু জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন, বেসনের দলা না থাকে
- 4
এবার চাটু বা প্যান উনুনে বসিয়ে, সামান্য তেল দিন। গরম হলে, এক হাতা ব্যাটার দিন। হাতা দিয়ে ঘুরিয়ে গোল করে ব্যাটার ছড়িয়ে দিন।
- 5
নিচের দিক ভাজা হলে, উল্টে দিন। সামান্য তেল ছড়িয়ে দিন। দুই দিক ভাজুন
- 6
পছন্দমত করে সাজিয়ে প্রিয়জনদের হাতে তুলে দিন গরম গরম বেসনের ওমলেট
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14143249











মন্তব্যগুলি (13)