ডিমের ঝুরা (Egg bhurji recipe In Bengali)

#worldeggchallenge
খুব কম সময়ে সহজেই এই রেসিপি বানানো যায়। রুটি, পরোটা, খিচুড়ি সবার সাথে দারুন লাগে খেতে।
ডিমের ঝুরা (Egg bhurji recipe In Bengali)
#worldeggchallenge
খুব কম সময়ে সহজেই এই রেসিপি বানানো যায়। রুটি, পরোটা, খিচুড়ি সবার সাথে দারুন লাগে খেতে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে কুচি করে নিতে হবে, লঙ্কা কুচি করে নিতে হবে।
- 2
গ্যাসে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কলি কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়ে নাড়তে হবে,একটু নরম হয়ে আসলে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে, ভাজা হয়ে আসলে ওর মধ্যে টমেটো সস মিশিয়ে নিতে হবে আর ডিম টা ফাটিয়ে কড়াই এ দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়, একদম ঝুরঝুরে হয়ে যায়। এরপর ওর মধ্যে চাট মশলা দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে ডিমের ঝুরা বা আন্ডা ভুরজি। একটা প্লেটে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
- 3
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (15)