চিকেন পকোড়া (Chicken Pokoda recipe in Bengali)
#উইন্টারস্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে চিকেনের টুকরো নিয়ে তার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
অন্য একটি পাত্রে কনফ্লাওয়ার ময়দা বেসন নুন চিনি খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঘন ব্যাটার বানাতে হবে।
- 3
কড়াইতে সাদা তেল গরম করে ৪ টেবিল চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এবার চিকেনের টুকরো একটা একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে।
- 5
পকোড়া গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে গরম গরম পরিবেশন করুন।
- 6
শীতের সন্ধেতে গরম গরম চিকেন পকোড়া জমে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14164153




মন্তব্যগুলি (4)