গোলাপ পিঠা

#holiday
শীতকালে ছূটিরদিনে পিঠা হবেনা তা হয়না।
আজ নিয়ে এলাম লাল সবুজ গোলাপ পিঠা। বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে ❣️❣️❣️।
গোলাপ পিঠা
#holiday
শীতকালে ছূটিরদিনে পিঠা হবেনা তা হয়না।
আজ নিয়ে এলাম লাল সবুজ গোলাপ পিঠা। বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে ❣️❣️❣️।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালের গুঁড়া ও ময়দা একসাথে চেলে নিবো এবং মিশিয়ে নিবো।
- 2
এবারে ৪কাপ পানি তেল সামান্য লবণ দিয়ে ও ২টে চামচ ঘি দিয়ে পানি ফুটিয়ে নিবো এবং ছেলে রাখা চালের গুঁড়া ও ময়দা ফুটন্ত পানি তে দিয়ে দিবো এবং ঢাকনা দিয়ে রাখবো ৩মিনিট, মৃদু আঁচে সিদ্ধ করে নিবো।।৩মিনিট পরে ঢাকনা তুলে নেড়েচেড়ে চালের গুঁড়া ও ময়দার খাই নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে কাই ঠান্ডা হয়ে গেলে দুই ভাগ করে এক ভাগে লাল ও আরেক ভাগে সবুজ ফুড কালার দিয়ে মেখে তা থেকে সুন্দর পারফেক্ট ডো বানিয়ে নিবো।
- 4
ডো থেকে কিছু পাতলা রুটি বেলে নিবো,তবে বেশি পাতলা ও না। এবারে গোল কাটার দিয়ে ছোট ছোট রুটি কেটে একটার সাথে আরেকটা পানির সাহায্যে লাগিয়ে নিয়ে পিঠা তৈরি করে নিবো।
- 5
এবারে খেজুর গুড়ের সিরা তৈরি করে নিবো, সেজন্য একটি হাঁড়িতে ৩কাপ পানি গরম মসলা দিয়ে ফুটিয়ে নিবো এবং আগে থেকে ম্যাশ করা খেজুর গুড় টা দিয়ে অনবরত নেড়েচেড়ে সিরা তৈরি করে নিবো।সিরা নামিয়ে ঠান্ডা করে পিঠা গুলো দিয়ে কমপক্ষে ১ঘন্টা ভিজিয়ে রাখবো।
- 6
সবশেষে পরিবেশন করবো মজাদার ঐতিহ্যবাহী শীতের লাল সবুজ গোলাপ পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (3)