রুই মাছের ডিম ভুনা

#রান্না
বাংলাদেশের একটি ট্রেডীশনাল রেসিপি হলো যেকোনো মাছের ডিম ভুনা,আজ আমি রুই মাছের ডিম ভুনার রেসিপি শেয়ার করবো।
রুই মাছের ডিম ভুনা
#রান্না
বাংলাদেশের একটি ট্রেডীশনাল রেসিপি হলো যেকোনো মাছের ডিম ভুনা,আজ আমি রুই মাছের ডিম ভুনার রেসিপি শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিবো
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিবো এবং মাছের ডিম দিয়ে ভালো করে নেড়ে নিবো এবং আদা, রসুন বাটা,লবণ,লাল মরিচের গুঁড়া ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিবো।ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ৫/৬মিনিট রান্না করে নিবো তাতে মাছের ডিম টা সফ্ট হবে।
- 3
এবারে পানি শুকিয়ে গেলে গরম মসলা গুঁড়া ছড়িয়ে আবারো নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিবো। গরম মসলা গুঁড়া দে আর কারণে মাছের আঁশটে গন্ধ টা আর থাকবেনা।
- 4
সবশেষে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো,গরম ভাতের সাথে অসাধারণ লাগে রুই মাছের ডিম ভুনা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)