পামকিন কাবাব(pumkin kabab recipe in Bengali)
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ সাজিয়ে নিব।
- 2
তারপর মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর ডাল টা শীল পাটায় বেটে নিব।
- 3
এখন মিষ্টি কুমড়ো গ্রেট করে নিব, নিয়ে গ্রেট করা কুমড়ো হাত দিয়ে চেপে বাড়তি পানিটা ফেলে দিব।
- 4
তারপর বেটে নেওয়া ডালের সাথে গ্রেট করা মিষ্টি কুমড়ো মাখিয়ে নিব।
- 5
সাথে পিয়াজ কুচি, ধনিয়া গুড়ো, গরম মশলা,কাঁচা মরিচ কুঁচি, ধনিয়াপাতা কুচি, সাদ মতো লবণ, আস্তজিরা সব উপকরণ এক সাথে মেখে নিব।
- 6
খুব আলতো হাতে মাখাতে হবে, তারপর গোল করে কাবাবের সেইফে বানিয়ে নিব।
- 7
এখন কাবাব গুলি ব্রেড কামে গড়িয়ে নিব, তারপর অল্প তেলে কাবাব গুলি খুব সাবধানে ভাজতে হবে যাতে কাবাব গুলি ভেঙে না যায়।
- 8
পামকিন কাবাব পোলাও সাদা ভাত, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, আবার বিকেলের নাস্তায় টমেটো কেচাপের ভিষণ ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14381372























মন্তব্যগুলি