বিন্স ও বেসন মিক্সড মাসালা (beans and besan mixed masala recipe in Bengali)

Rajshri Chattoraj @passion4cooking
বিন্স ও বেসন মিক্সড মাসালা (beans and besan mixed masala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বিন গুলোকে 3 ইঞ্চি লম্বা কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।এবার টমেটো টাকে ছোট ছোট কুচি করে কেটে রাখতে হবে।
- 2
কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিতে হবে।1 মিনিট নাড়াচাড়া করে বিন্স গুলো দিতে হবে।নুন স্বাদ মত দিয়ে ভাল করে ঢেকে মিডিয়াম আঁচে বিন্সগুলো নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে সাঁতলাতে হবে।
- 3
বিন্স গুলো নরম হয়ে গেলে এবার টমেটোকুচি হলুদ জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে আরও তিন মিনিট কষাতে হবে।
- 4
কষানো হয়ে গেলে এবার ব্যাসন দিয়ে দু মিনিট ভালো করে ভাজতে হবে যাতে ব্যাসনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর 4/5 চামচ জলের ছিটে দিয়ে ঢেকে দুমিনিট ভালো করে পুরো মসলা টাকে বিন্স এর সাথে কষিয়ে নিতে হবে।
- 5
দু মিনিট ব্যাসন টা ভালো করে বিমস এর সাথে মাখা মাখা হয়ে গেলে গ্যাস বন্ধ করে লেবুর রস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14181283


















মন্তব্যগুলি (4)