বড়ি ভাজা দিয়ে শীতকালীন পালং (Spinach with winter vegetables recipe in bengali)

#শীতকালীনসব্জী #গল্পকথা
পালংশাক সবসময়ই সবার প্রিয়। আর শীতকালে সেটা যদি শীতের সব্জী দিয়ে হয়, আর সাথে যদি থাকে গরম ভাত, তাহলে তো কথাই নেই। আমার তৈরি করা শীতকালীন পালং এর রেসিপি দিলাম।

রান্নার নির্দেশ
- 1
পালংশাক ভালো করে কুচিয়ে ধুয়ে নিন।
- 2
কড়াইয়ে তেল দিয়ে সমস্ত সব্জি একে একে হাল্কা করে ভেজে নিন। বড়ি ভেজে রাখুন।
- 3
এবার কড়াইয়ে আবার তেল দিয়ে পাঁচফোড়ন ও শুকনো লংকা দিন। হাল্কা করে ভাজুন।
- 4
এবার ওর মধ্যে দিন পালংশাক আর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিন।
- 5
শাক থেকে জল বেরিয়ে আসলে ওর মধ্যে সব সব্জি গুলো দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে গ্যাস সিমে করে ঢাকা দিয়ে দিন।
- 6
২ মিনিট অন্তর ঢাকা খুলে একবার নেড়ে দিন, আবার ঢাকা দিন।
- 7
১০ মিনিট পর দেখবেন সব সবজি সুন্দর করে সেদ্ধ হয়ে শাকের সাথে মিশে গেছে।
- 8
এবার দিন নুন, চিনি আর কাঁচালঙ্কা। ভালো করে মেশান।
- 9
এবার ভাজা বড়ি গুলো হাত দিয়ে ভেঙে ওর মধ্যে দিন। সমস্তটা আবার মিশিয়ে নিন।
- 10
এই রান্নাটিতে ঝোল যেমন থাকবে না, আবার একদম শুকনোও হবে না। গ্রেভি মতো থাকবে।
- 11
ব্যাস! এবার গ্যাস বন্ধ করে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)