শীতের সব্জী দিয়ে লইট্যা মাছ (Bombay duck with winter vegetable recipe in bengali)

#শীতকালীনসব্জী #গল্পকথা
লইট্যা মাছ আমাদের কম বেশি সবারই প্রিয়। সারা বছর লইট্যা মাছের ভর্তা খেলেও শীতকালে এই মাছ যদি শীতকালীন সবজি দিয়ে করা হয়, আর সাথে যদি থাকে গরম ভাত, তাহলে আর কিছুই লাগে না।
আর এই রান্নাটা অতি সোজা আর বিনা পরিশ্রমের চট জলদি রান্না।
যতদূর জানা যায়, এটি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত একটি পদ।

রান্নার নির্দেশ
- 1
একটা কড়াইয়ে মাছ, পেঁয়াজ আর সমস্ত সব্জি একসাথে নিয়ে নিন।
- 2
এবার ওর মধ্যে তেল, নুন, হলুদ, লংকা সব দিয়ে একসাথে মেখে নিন।
- 3
এবার কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাস সিমে রেখে ঢাকা দিয়ে দিন।
- 4
এরপর একদম মাছ বা সব্জি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যাবে, গ্যাসের আঁচ বাড়াবেন না আর একফোঁটাও জল দেবেন না।
- 5
মাছ এবং সব্জি থেকে অনেকটা জল বেরোবে আর মাছ নরম হয়ে সবজিও ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
- 6
মাঝে মাঝে ঢাকনা সরিয়ে ঝোলের পরিমাণ দেখে নিন
- 7
এবার যতটা ঝোল আপনি রাখবেন, ততটা রেখে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
- 8
১০ মিনিট পরে কড়াই থেকে খুব সাবধানে মাছ সার্ভিং ডিশে ঢেলে নিন, যেনো ভেঙে না যায়।
- 9
গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি