ইন্ডিয়ান চিলি চিকেন (Indian Chilli Chicken recipe in Bengali)

Sumita Roychowdhury @Sumita_26
ইন্ডিয়ান চিলি চিকেন (Indian Chilli Chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখতে হবে।আদা, পেঁয়াজ ও কাঁচালংকা বাটা দিয়ে চিকেনের টুকরো গুলো কে ভালো করে মিশিয়ে রাখতে হবে এবং তাতে একটু লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।
- 2
এবারে একটি নন্ স্টিক প্যান গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে, তেল গরম হলে তাতে রসুন বাটা ও টমেটো পিউরি দিয়ে ভালো ভাবে নাড়তে হবে।৫ মিনিট পরে এতে হলুদ ও নুন দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়াতে হবে।
- 3
এবারে ২ কাপ জল দিয়ে ঢাকা দিতে হবে এবং জল কমে এলে চারমগজ বাটা টা দিয়ে ভালো ভাবে মিশিয়ে,, আবার ঢাকা দিয়ে রাখতে হবে,, পুরো রান্নাটা স্লো ফ্লেমে করতে হবে।।
- 4
এরপরে গ্যাস থেকে নাবিয়ে,, কাঁচালংকা সাজিয়ে পরিবেশন করলাম ইন্ডিয়ান চিলি চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14197362









মন্তব্যগুলি (2)