ফুলকপি ও শোল মাছের ঝোল

শীতকালে ফুলকপি,নতুন আলু, টমেটো দিয়ে শোলমাছের ঝোল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগেনা,আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তো কথাই নেই।
ফুলকপি ও শোল মাছের ঝোল
শীতকালে ফুলকপি,নতুন আলু, টমেটো দিয়ে শোলমাছের ঝোল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগেনা,আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তো কথাই নেই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে সামান্য পানি দিয়ে সব রকম মসলা দিয়ে কষিয়ে নিন ।
- 2
মসলা কষানো হলে ষোল মাছ গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাছগুলো কষিয়ে নিন।
- 3
মাছ কষানো হয়ে গেলে মাছগুলো আলাদা করে তুলে রাখুন। এবং ফুলকপি ও আলু গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিন। মৃদু আঁচে।
- 4
ফুলকপি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিন এবং টমেটোর টুকরা গুলো ও কাঁচামরিচ ফালি দিয়ে ৫মিনিট ঢাকনা দিয়ে রান্না করে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)