পালং চিকেন কাবাব(palak chicken kebab recipe in Bengali)

#রাঁধুনি
আমি আমার মনের মতন রান্নার বিষয় হিসাবে পালং চিকেন কাবাবকে বেছে নিয়েছি।
পালং চিকেন কাবাব(palak chicken kebab recipe in Bengali)
#রাঁধুনি
আমি আমার মনের মতন রান্নার বিষয় হিসাবে পালং চিকেন কাবাবকে বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেনকে চিড়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন ও পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিন ফ্রিজে আধা ঘণ্টার জন্য।
- 2
ওভেনে গরম জল ফুটিয়ে গ্যাস অফ করে পালং শাকটা দিয়ে ৩০ সেকেন্ডের জন্য রেখে তুলে জল ছাড়িয়ে নিন। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পালং শাক মিক্সিতে পেস্ট করে নিন।
- 3
আধা ঘণ্টার পর চিকেন বের করে ওই পেস্টটা দিয়ে তার সাথে দুই টেবিল চামচ হাং কার্ড, দুই চা চামচ চাট মশলা ও দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে মেখে ফ্রিজে রেখে দিন আরো এক ঘণ্টার জন্য।
- 4
এবার ফ্রিজ থেকে বের করে তাওয়াতে সাদা তেল দিয়ে ভেজে ফেলুন। এরপর ওপরে বিটনুন ছড়িয়ে পরিবেশন করতে পারেন পালং চিকেন কাবাব।।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (9)