ক্যাবেজ মাঞ্চুরিয়ান(Cabbage Manchurian recipe in Bengali)

ক্যাবেজ মাঞ্চুরিয়ান(Cabbage Manchurian recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে অর্ধেক বাঁধাকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিহি করে চেঁচে নিন। এবার একে একে পেঁয়াজ, আদা-রসুন, লঙ্কা, সোয়াসস, গরমমসলা, লবণ, ময়দা আর কর্নস্টার্চ একসাথে দিয়ে ভালো মিশিয়ে মেখে নিন।
- 2
এরপর ছোট্ট ছোট্ট বলস-এর আকারে বানিয়ে নিন এবং বলস গুলি তেলে ভেজে নিন। এবার গ্রেভির সব সব্জি কেটে নিন।
- 3
কড়াইতে তেল দিয়ে রসুন কুঁচি দিয়ে ৩০ সেকেন্ড মতো ভেজে নিন। তারপর পেঁয়াজ, ক্যাপ্সিকাম, কাঁচালঙ্কা, দিয়ে আরও ২ মিনিট ভেজে নিন এবং সব সস গুলি দিয়ে আবারও ১ মিনিট ভেজে নিন।
- 4
সব্জি আর সস ভেজে নেওয়ার পর স্বাদমতো লবণ আর গোলমরিচ দিয়ে ৩০ সেকেন্ড মতো ভেজে নিয়ে,কর্নস্টার্চ পরিমান মতো জলে গুলে মিশিয়ে সব্জির মধ্যে ঢেলে দিন।
- 5
গ্রেভি ঘনো হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির বলস গুলি গ্রেভির মিশিয়ে দিন, আর সব শেষে পেঁয়াজ-শাক দিলেই রেডি আমাদের "ক্যাবেজ_মাঞ্চুরিয়ান" নুডলস বা ফ্রাইড-রাইস এর সাথে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (4)