সুস্বাদু ভেজিটেবিল মোমো (Suswadu Vegetable momo recipe bengali)

Arpita Halder @arpi_foodcourt
সুস্বাদু ভেজিটেবিল মোমো (Suswadu Vegetable momo recipe bengali)
রান্নার নির্দেশ
- 1
বাঁধাকপি কুচি কুচি করে কেটে নেওয়া হলো
- 2
গাজর, বিন্সও লঙ্কা কুচি করে কেটে তার সাথে পূর্বে কেটে রাখা বাঁধাকপি এবং নুন, গোলমরিচ গুড়ো ভালো করে মাখিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দেওয়া হলো
- 3
ময়দা সামান্য নুন, তেল ও বেকিং পাউডার সহযোগে ভালো করে মেখে নেওয়া হলো
- 4
এখন পূর্বে কেটে রাখা সবজির মিশ্রণ থেকে ভালো করে জল ঝরিয়ে ১ টেবিল চামচ সরষে তেল দিয়ে একবার মেখে নেওয়া হলো। ময়দা মাখা থেকে লুচির থেকে ছোটো আকারের গুটি কেটে, তা বেলে অল্প করে সবজির পুর ভরে বিভিন্ন ডিজাইনের আকার দেওয়া হলো
- 5
এখন মোমো প্যানে নীচে ফুটন্ত জলের ওপরের পাত্রে পুর ভরা মোমো গুলো দিয়ে ১৫- ২০ মিনিট ভাপে রেখে এক এক করে তুলে নিতে হবে
- 6
মোমো তৈরি এবং তা কাসুন্দি, টমেটো সস্ ও ধনিয়া চাটনীর সাথে পরিবেশন করা হলো
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14264776











মন্তব্যগুলি (2)