মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট (macher matha diye bandhakopir ghonto recipe in Bengali)

মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট (macher matha diye bandhakopir ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নুন জলে ভাপিয়ে জল ঝরিয়ে রাখতে হবে
- 2
মাছের মাথা ও আলুর টুকরো সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তেলে লালচে করে ভেজে তুলে রাখতে হবে
- 3
একই কড়াইতে বাকি তেল গরম করে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে তারপর তাতে টমেটো কুচি ও চেরা কাঁচালঙ্কা দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে
- 4
টমেটো গলে গেলে জিরা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মত নুন দিয়ে ভালো করে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট তারপর তাতে সেদ্ধ বাঁধাকপি ও ভেজে রাখা আলু দিয়ে আরো ভালো করে কষাতে হবে কিছুক্ষণ
- 5
বাঁধাকপির সাথে মসলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে পরিমান মত জল দিয়ে রান্না করতে হবে মাঝারি আঁচে সবটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত
- 6
প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর বাঁধাকপি পুরো হয়ে এলে গরম মসলা গুঁড়া এবং ঘি ছরিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (21)