শাহী চিকেন কোর্মা(Shahi Chiken korma recipe in Bengali)
শাহী চিকেন কোর্মা(Shahi Chiken korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলোকে এক ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এই সময় আমি চিকেন এ লবণ,লঙ্কা গুঁড়ো,রসুন, আদা বাটা ও এক চামচ দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আমি অল্প বাদাম বেটে নিয়ে নিলাম।এই কটা গোটা গরম মসলা গুলো দিয়েছি।
- 2
এবারে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ গুলোর বেরেস্তা বানিয়ে নিয়েছি। পরে বেরেস্তা টা অল্প জল দিয়ে পিষে নেবো।
- 3
এবারে তেলের মধ্যে গোটা গরম মসলা দিতে হবে,একটু হালকা ভেজে ওতে চিকেন গুলো দিয়ে দিয়েছি। এবারে এতে ধনে গুঁড়া আর নারকেল গুঁড়ো দিয়েছি।ভালো করে ফুল আঁচে করাই তে চিকেন টা ফ্রাই করতে হবে।
- 4
এবারে চিকেন টা ফ্রাই হলে তেল বেরিয়ে আসবে।তখন এতে বাদাম বাটা ও বাকি দই টা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতেহবে।8/10মিনিটের জন্য গ্যাস মিডিয়াম থাকবে
- 5
এবারে এতে বেরেস্তা পেষ্ট টা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে বেরেস্তা টা যেনো বেশিক্ষন আগে না বাটা হয়,তবে রঙ টা কালো হয়ে যাবে।এবারে বেশ ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিতে হবে।আমি গরম জল দিয়েছি। গ্যাস বন্ধ করার আগে এতে একটা মসলা এবং দু চামচ কেওড়া ওয়াটার দিতে হবে। মসলা টা হলো গোলমরিচ,সাদা হাফ চামচ জিরা,এলাচ একটা,আর লবঙ্গ দুটো হালকা করে ভেজে গুঁড়ো করে দিতে হবে।
- 6
ব্যাস তৈরী শাহী চিকেন কোর্মা।পরোটা,নান,পোলাও এর সাথে পুরো জমে যাবে। আমি বাসন্তী পোলাওয়ের সাথে করেছি।খুব ভালো কম্বিনেশন।আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (3)