কাঁচকলার কোপ্তা(kachkolar kopta recipe in bengali)

কাঁচকলার কোপ্তা(kachkolar kopta recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁচকলা গুলো কে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর তা সিদ্ধ করে নিতে হবে। এরপর নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 2
তাতে পরিমাণ মতো নুন, জীরে গুঁড়ো, ধনে গুঁড়ো,গরমমশলা গুঁড়ো,ময়দা ও হলুদ গুঁরো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 3
কড়াইতে পরিমান মতো তেল দিয়ে মিশ্রন টি গোল গোল বরার মতো করে উল্টেপাল্টে ভেজে নিতে হবে।এরপর পিঁয়াজ, আদা,রসুন এর বাটা করে নিতে হবে। টমেটো র বাটা করে নিতে হবে।
- 4
ঐ কড়াই তে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জীরে হল্কা করে ভেজে তাতে পিঁয়াজ এর মিশ্রন টি দিয়ে কষিয়ে নিতে হবে। তাতে টমেটো র মিশ্রন দিয়ে আবারও কষিয়ে নিতে হবে।
- 5
তাতে দই দিয়ে সব গুঁড়ো মশলা, নুন ১ চা চামচ চিনি দিয়ে ভালো করে কষাতে হবে।এরপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে বরা গুলো দিয়ে ধনে পাতা দিয়ে কিছু খন কম আঁচে রেখে ঘন হয়ে গেলে নামিয়ে পরিবেশ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (5)