এগলেস্ ফ্রুটি ভ্যানিলা কেক (Eggless Fruity vanilla cake recipe in Bengali)

#CCC
ক্রিসমাসে খাওয়ার মধ্যে অন্যতম একটি খাবার হলো কেক। আমাদের সকলেরই প্রিয় এই ফ্রুট কেক। তাই সকলকেই জানাই ক্রিসমাসের শুভেচ্ছা।
এগলেস্ ফ্রুটি ভ্যানিলা কেক (Eggless Fruity vanilla cake recipe in Bengali)
#CCC
ক্রিসমাসে খাওয়ার মধ্যে অন্যতম একটি খাবার হলো কেক। আমাদের সকলেরই প্রিয় এই ফ্রুট কেক। তাই সকলকেই জানাই ক্রিসমাসের শুভেচ্ছা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রিফাইন্ড অয়েল,গুড়ো করা চিনি, বাটার,একসাথে ভালো করে মেখে করতে হবে।এবার একটা ছাকনিতে ময়দা,বেকিং সোডা,বেকিং পাউডার,নুন এক সাথে চেলে নিয়ে ওই ব্যাটারে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার ওই ব্যাটারে ভেনিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।এবার সব ড্রাই ফ্রুট মধ্যে সামান্য ময়দা মিশিয়ে নিতে হবে।ওই ময়দা মাখানো ড্রাই ফ্রুট ব্যাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি কেক পানে অয়েল ব্রাস করে সামান্য ময়দা ছরিয়ে দিতে হবে অার লেগে থাকা বাকি ময়দা ফেলে দিতে হবে।
- 3
পানের মধ্যে সব বাটার ঢেলে দিতে হবে।অার কিছু ড্রাই ফ্রুট চেরি,কাজু,কিশমিশ,অামন্ড,টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিতে হবে। এবার একটি কেক পান ১০ মিনিট ফ্রি হিট করে নিয়ে তাতে কেক ব্যাটার বসিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে অার ৩০-৩৫ মিনিট বেক করতে হবে। একটি টুথ পিক দিয়ে ছিদ্র ভিতর দিয়ে দেখে নিতে হবে কেক হয়েছে কিনা।
- 4
কেক তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে পরিবেশন করুন ফ্রুটি ভেনিলা কেক।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (17)