শাহী পনির (Shahi Paneer recipe in Bengali)

শাহী পনির (Shahi Paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে পনীর ভেজে তুলে নিয়েছি। ভাজা পনীর গুলো কে একটু নুন জলে ডুবিয়ে নিয়েছি এতে পনীর ভাজার পর শক্ত হয়ে যায় না।
- 2
এবার ওই একই তেলে হিং দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোল মরিচ, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ভালো ভাবে মিশিয়ে আদা ও টমেটো কুঁচি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি।
- 3
ইতি মধ্যে হাফ লিটার দুধের মধ্যে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আলমন্ড বাটা, কিশমিশ বাটা ও খোয়া ক্ষীর মিশিয়ে আলাদা করে রেখে দিয়েছি। দুধের এই মিশ্রণ দিয়েই পুরো রান্না হবে এতে কোনো জল পড়বে না।
- 4
এবার কড়াইতে পনীর মিশিয়ে দুধের মিশ্রণ ঢেলে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো ভাবে কষিয়ে নিয়েছি।
- 5
কষানো হলে ঘি ও ধনে পাতা কুঁচি মিশিয়ে নিয়েছি। আপনারা পরিবেশণ করার আগে ওপর থেকে অল্প ফ্রেশ ক্রীম ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (7)