খেজুর গুড়ের পাটিসাপ্টা (khejur gurer patisapta recipe in Bengali)

#সংক্রান্তি
পৌষ সংক্রান্তিতে বাড়িতে নানান পিঠে পুলির মধ্যে পাটিসাপ্টা অন্যতম । আজ আমিও বানিয়ে ফেললাম খেজুর গুড়ের পাটিসাপ্টা ।
খেজুর গুড়ের পাটিসাপ্টা (khejur gurer patisapta recipe in Bengali)
#সংক্রান্তি
পৌষ সংক্রান্তিতে বাড়িতে নানান পিঠে পুলির মধ্যে পাটিসাপ্টা অন্যতম । আজ আমিও বানিয়ে ফেললাম খেজুর গুড়ের পাটিসাপ্টা ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, লবণ, চালের গুঁড়া, লবণ, গলানো খেজুর গুড় এবং জল মিশিয়ে মাঝারি আকারের পাতলা গোলা তৈরি করে রাখুন।একটি পাত্রে ১ লিটার দুধ নিয়ে সেটা ফুটিয়ে ১ কাপ করুন l
- 2
এরপর একটি প্যানে ঘি গরম করে সুজি দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নারিকেল, এলাচ গুঁড়া, গুড় আর ঘন দুধ দিয়ে দিন। এবার অনবরত নাড়তে থাকুন ঘন না হওয়া পর্যন্ত। ঘন হয়ে যখন প্যান থেকে উঠে আসবে তখন নামিয়ে নিন। এবার নন-স্টিক প্যানে একটু তেল ব্রাশ করে অল্প গরম করে নিন। প্যান গরম হয়ে গেলে তাতে ডালের চামচের এক চামচ গোলা ঢেলে ছড়িয়ে রুটির মতো করে নিন।
- 3
এবার উপরের দিকটা যখন শুকিয়ে আসবে তখন একপাশে খানিকটা ক্ষীর দিয়ে মুড়িয়ে দিন। সেঁকা শেষে নামিয়ে ফেলুন। এভাবে বাকি গোলা ও ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি